১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মিরাজ হবেন ভবিষ্যতের সাকিব, দাবি হাথুরুর

অনলাইন ডেস্ক : দু’জনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই। এবার টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তেমন দাবি করলেন।

আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব। আজ (মঙ্গলবার) চেন্নাইয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আলাদা করে জানালেন সাকিবের কথা।

হাথুরুসিংহে বলছিলেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঋণগ্রস্থ হয়ে মানসিক চাপে কৃষকের আত্মহত্যা

সাকিবকে নিয়ে হাথুরু আরো বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে আইজিপি’র মতবিনিময় সভা

সাকিবের ভূমিকা পরবর্তীতে কে নেবেন? এই সময় মেহেদী হাসান মিরাজের কথা জানিয়ে হাথুরু বলেন, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST