১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলে নতুন করে ডাক পেলেন আরও ৩ বিদেশি

অনলাইন ডেস্ক : এক সপ্তাহ পর আগামীকাল (শনিবার) থেকে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর নিজ দেশে ফেরত চলে গেছেন বিদেশি ক্রিকেটারদের অনেকেই। কয়েকদিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলা নিয়ে অনাগ্রাহ দেখাচ্ছেন। সে কারণে টুর্নামেন্টের মাঝপথেই নতুন করে বিদেশি ক্রিকেটার কেনা লাগছে দলগুলোর।

বিরতি শেষে মাঠে গড়াবে আইপিএলের বাকি ১৬ ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের অবশিষ্ট অংশ। এর আগে তিন ফ্র্যাঞ্চাইজি তাদের পুরোনো তিনজনের জায়গায় নতুন তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএলে নিলাম থেকে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। যদিও কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেননি ডানহাতি এই বোলার। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়ার আগে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি ছিল ৯.১৭। তার জায়গায় পাঞ্জাব নতুন করে ডেকে নিচ্ছে আরেক কিউই পেসার কাইল জেমিসনকে। ২ কোটি রুপিতে ডানহাতি এই বোলার আইপিএলে ডাক পেলেন।

আরও পড়ুনঃ   সারা দেশে বৃষ্টির আভাস

আইপিএলের গত আসরে খেলেননি কাইল জেমিসন। ২০২১ আসরে একবারই তাকে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর জার্সিতে। সেবার ৯ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন ৯.৬০ ইকোনমিতে। এই আসরের শুরুতে দল না পাওয়ায় জেমিসন খেলতে নেমেছিলেন পিএসএলে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি ২ ম্যাচে ২ উইকেট শিকার কারেন ৯ ইকোনমিতে।

চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে তাকে ২৬ মে’র পর থেকে আর পাবে না শুভমান গিলের দলটি। সে কারণে গুজরাট বাটলারের জায়গায় শ্রীলঙ্কার তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে। এর আগে ডানহাতি এই লঙ্কান ব্যাটার আইপিএলে কখনোই খেলেননি। বাটলার চলতি আইপিএলে ১১ ম্যাচে ৭১.৪২ গড় এবং ১৬৩.৯৩ স্ট্রাইকরেটে ৫০০ রান করেছেন। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এখনও পাঁচে আছেন তিনি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

এ ছাড়া লখনৌ সুপার জায়ান্টস তাদের তরুণ গতিতারকা মায়াঙ্ক যাদবকে পুরো আসরের জন্য হারিয়েছে। পিঠের চোট কাটিয়ে ফেরার পর ২ ম্যাচ খেলেই ফের ছিটকে গেছেন ২২ বছর বয়সী এই পেসার। সে কারণে তার জায়গায় কিউই পেসার উইলিয়াম ও’রুর্ককে নিয়েছে লখনৌ। ৩ কোটি রুপিতে প্রথমবার আইপিএলে ডাক পেলেন ২৩ বছরের এই পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST