৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এরই প্রতিবাদে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমপি সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মিছিলটি এমপি টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির ষড়যন্ত্রকারী কতিপয় নেতাদের বহিস্কারের দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির একটি অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জনপ্রিয়তার শীর্ষে থাকা ডা. টিপু তাদের সেই ষড়যন্ত্র নসাৎ করে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে ৪৪ চালকলের নিবন্ধন বাতিল: সরকারি গুদামে চাল না দেওয়ায়

বক্তারা দাবি করেন, তারই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তার ও এমপি ডা. টিপুর টর্চার সেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ এনে গতকাল সোমবার (৬ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়। ডাক্তারি চেম্বারকে টর্চার সেল উল্লেখ করে এমন ভিত্তিহীন অভিযোগে মানহানীকর সংবাদ প্রকাশ হওয়ায় জনপ্রিয় একজন এমপির চরিত্রহনন করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, ফরহাদ হোসেন চকদার, নুর বক্স মণ্ডল, প্রভাষক এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা যুবদলের সাবেক যুবদলনেতা মোজাদ্দীদ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রদলনেতা রিসালাত-ই সাজিদ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST