২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন বাংলাদেশি স্পিনার

অনলাইন ডেস্ক : আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলতি সপ্তাহে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। দলে সুযোগ পাননি স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা। যদিও নারী দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা ছিল এই স্পিনারের।

গেল এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন সুমনা। ৫ ম্যাচে ৯ উইকেট নেন তিনি, ওভারপ্রতি খরচ মোটে ৪.৪৫ রান। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। তবুও জায়গা হয়নি বিশ্বকাপ দলে। ফলে পুরোনো ঠিকানা আবারও সেই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা তার।

গেল বছর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের হয়ে নতুন শুরুর আশায় দেশে ফিরেছিলেন সুমনা। পরে ঘরোয়া ক্রিকেটে ভালো করে ৬ বছর পর আবার বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেন।

তবে বিশ্বকাপ দল ঘোষণার পর জায়গা না পাওয়ায় মন খারাপ হয়েছে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে সুমনা অকপটেই বলছিলেন, ‘মন খারাপ যা হওয়ার তা তো হয়েছেই এর থেকে আসলে বেশি কিছু নেই। দেখেন চার বছর পরপর বিশ্বকাপ আসে প্রতিবছর আসে না। খারাপ তো অবশ্যই লেগেছে। যদি খারাপ না লাগে তাহলে তো আমি মানুষই না, মানুষের পর্যায়ে পড়ি না।’

আরও পড়ুনঃ   “শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র মতবিনিময় সভা

বিশ্বকাপ দলে না থাকায় পরবর্তী ক্যাম্পেও থাকা হচ্ছে না সুমনার। তাই অস্ট্রেলিয়াতেই ফিরে যাচ্ছেন তিনি, ‘যেহেতু আপাতত আর খেলা নেই। হয়তো আমি অস্ট্রেলিয়াতে যাব, ওখানে প্রোপার ক্রিকেট লিগ খেলব। ক্লাবের সাথে কথা হচ্ছে ওভাবে, আমি প্ল্যান করছি পরের মাসের জন্য। এরপরে কখন আসব দেশে এটা আসলে সময়ই বলবে। সময়ের উপর ছেড়ে দিয়েছি এখন কিছু বলতে চাচ্ছি না।’

কোচিংয়েও নিজেকে এগিয়ে রেখেছেন সুমনা। সে বিষয়ে জানালেন, ‘আমি লেভেল টু কোর্স শেষ করেছি। এখনো যেহেতু খেলছি কোচ হবো কি হবো না, সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেইনি। তাই এখনই বলাটা কঠিন হবে। যেহেতু কোর্সটা করেছি কোথায় কোচিং করব বা কোথায় যাব কিংবা ক্রিকেটে থাকবো কি না এটা আসলে এখনই বলা কঠিন। সবকিছু মিলে পরিস্থিতি কি হবে তারপর সিদ্ধান্ত নিব।’

আরও পড়ুনঃ   থুশারার হ্যাটট্রিকে ধুঁকছে বাংলাদেশ | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

এর আগে ২০১৮ সালে প্রথম দফায় জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুমনার। সেই সময়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তাকে। পরে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়, সেখানে নাম লেখান ক্লাব ক্রিকেটে। সিডনির গ্রেড ক্রিকেট পেরিয়ে খেলেছেন সেখানকার জাতীয় নারী ক্রিকেট লিগেও।

খেলার বাইরে এগিয়েছেন কোচিংয়েও। অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে কোচিংয়ে ‘লেভেল টু’ সার্টিফিকেটও অর্জন করেছেন সুমনা। এর আগে দেশের ঘরোয়া সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেলটেক ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে ছিলেন আসরের সেরা বোলার। সবখানেই সেরা বোলার সুযোগ পেলেন না আসন্ন বিশ্বকাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

৩

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

৪

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

৫

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

৭

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১১

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১২

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

১৩

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১৪

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

১৫

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১৬

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১৭

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৮

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

১৯

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST