১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

“শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন যিশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন’’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)

আজ ১৯ ডিসেম্বর ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে জন্য পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গীর্জার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের গুরু্ত্বারোপ করেন এবং সতর্ক থাকার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   সম্প্রীতি রক্ষায় কাজ করছি: এমপি বাদশা

আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গির্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

২

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

৩

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

৪

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

৫

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

৬

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৭

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৮

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৯

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

১০

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

১১

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

১২

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১৩

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১৪

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১৫

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৬

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৭

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৮

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৯

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

২০

Design & Developed by: BD IT HOST