১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সম্প্রীতি রক্ষায় কাজ করছি: এমপি বাদশা

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কাজ করে যাচ্ছেন। সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষকে নিয়ে উন্নয়ন করে যাচ্ছেন। আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি রক্ষায় কাজ করছি। সকলের উন্নয়নে কাজ করছি।
সোমবার (১৫ জুলাই) বিকেলে নগরীর জিরো পয়েন্টে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ্রীশ্রী গোপীনাথ ও লক্ষ্মীনারায়ন দেব বিগ্রহ (হুনুমানজিউর আখড়া) মন্দির পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার। অতিথি হিসেবে ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, পূজা উদ্যাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক মৃদুল কুমার সাহা, জাতীয় পূজা উদযাপন পরিষদ সদস্য কার্তিক চন্দ্র হালদার।
সভাপতিত্ব করেন হুনুমানজিউর আখড়া মন্দিরের সভাপতি অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। সঞ্চালনায় ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল কুমার ঘোষ। শেষে রথযাত্রার র‌্যালিতে অংশ নেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST