২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ সংঘবদ্ধ মাদকচক্রের দুই সদস্য গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ সংঘবদ্ধ মাদকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন ওমরগাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক ব্যবসায়ী মো. সাকিবুল হাসান (২৩), পিতা মো. মুনসাদ আলী এবং মো. সুজন আলী (৩২), পিতা মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই ওমরগাড়ী এলাকার বাসিন্দা। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২২০ গ্রাম গাঁজা, ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ধৃত দুজনই এলাকার চিহ্নিত সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ২২

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   মান্দায় যুবদলের মতবিনিময় সভা

অভিযানকালে মাদক ব্যবসায়ী মো. সাকিবুল হাসান (২৩), পিতা মো. মুনসাদ আলী এবং মো. সুজন আলী (৩২), পিতা মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই ওমরগাড়ী এলাকার বাসিন্দা। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২২০ গ্রাম গাঁজা, ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ধৃত দুজনই এলাকার চিহ্নিত সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

২

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

৪

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৬

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৭

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৮

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১০

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১১

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১২

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১৩

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১৪

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৫

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৬

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৭

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST