১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিবাহের দিন যুবকের আত্মহত্যা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর করখণ্ড গ্রামে সুমন রেজা (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সুমনের পিতার নাম উসমান গনি।

জানা যায় ১১ জুলাই শুক্রবার পার্শ্ববর্তী নওগাঁ উপজেলার তেতুলিয়া গ্রামের মো. বয়েন উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে তার বিবাহ বন্ধনের আনুষ্ঠানিকতা ছিল। সেই মোতাবেক সকাল থেকেই বাড়িতে বরযাত্রী যাওয়ার আয়োজন চলছিল।সাজানো হয়েছিল বাসর ঘর। সেই ঘরে আত্মহত্যা করেছে সে। কিন্তু কি কারনে সুমন আত্মহত্যা করল তা কেউ বলতে পারছে না।

আরও পড়ুনঃ   টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

পরিবারের লোকজন বলেন সকাল সাড়ে সাতটার দিকে সুমন তার ব্যক্তিগত কাজের কথা বলে ঘরের দরজা আটকিয়ে দেয়। তারপরে তার কোন সাড়া শব্দ না পেলে এক সময় দরজা ভাঙ্গলে সুমনকে ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের স্ত্রী সুমাইয়ার বাবা বয়েনদ্দিন বলেন আমার মেয়ের সাথে সুমনের আরো ১৮ দিন আগে বিয়ে হয়েছে। কিন্তু অনুষ্ঠান না করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবো না বলে শ্বশুর বাড়িতে আসতে দেই নি। আমার মেয়ে বিধবা হয়েই শ্বশুরবাড়িতে আসলো।

আরও পড়ুনঃ   জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যতের ভোট নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন সুমন মাদকাসক্ত ছিল। মাদক সেবন করায় তার ব্রেনে কিছুটা সমস্যাও হয়েছিল। আজ তার বরযাত্রী যাওয়ার কথা ছিল। কিন্তু খবর পেলাম সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। তবে ধারণা করা যায় মানসিক সমস্যা থেকেই সে এই দুর্ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন সুমন নামের যে ছেলেটি আত্মহত্যা করেছে, সে মাদকাসক্ত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST