২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

অনলাইন ডেস্ক : সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন ওপেনার জাকির হাসান। দল হিসেবে সিলেট ভালো করতে না পারলেও জাকির নিজে ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিলেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

জাকির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে। এরমধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব’রা সস্ত্রীক হাজির হয়েছিলেন।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

এদিকে, বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST