২০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি।

যদিও প্রথম ম্যাচের একাদশ নিয়ে কিছুই পরিস্কার করেননি। হিলি বলেন, ‘আগামীকালকের ম্যাচের একাদশ এখনও আমার কাছে নেই। আমরা এখনও কাজ করছি এবং সত্যি বলতে দলের কয়েকজন অসুস্থ। আমরা টস পর্যন্ত অপেক্ষা করব। এখানের কন্ডিশন ও পরিসংখ্যান দেখে বলা যায় স্পিন এখানে বড় ভূমিকা রাখবে। যেটা বাংলাদেশে সফরকারী দলগুলোর এবং বাংলাদেশ দলের দিকে তাকালেও বোঝা যায়। আমি বিশ্বাস করি এই সিরিজে আমাদের পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুনঃ   বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে অন্য দলগুলোর জন্য হুমকি দাবি করে হিলি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ওমেন্স চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এত দূর আসতে। এখন তারা বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমি এখানে বসে আছি এখন এবং আপনারা অনেকেই সিরিজ নিয়ে কথা বলছেন এটা সত্যিই আনন্দের। আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।’

আরও পড়ুনঃ   আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করেন হিলি, ‘এ ধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। ভালো দলের বিপক্ষে (তাদের কন্ডিশনে খেলা)। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন দশ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST