১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই।

“আল্লাহর রহমতে কোন ধরনের সিকিউরিটি থ্রেট নাই … কারণ, এই বিজয় দিবস সকলের। কারও একার নয়,” স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আইজিপিকে পুলিশ কমিশনারের শুভেচ্ছা

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন।

তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার রং এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ   দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে: সিইসি

“বৈঠকে সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয় সংশ্লিষ্ট সকলকে সে অনুরোধ জানানো হয়েছে,” তিনি উল্লেখ করেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তথ্যসূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST