২৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি, ২ কোটির মালামাল লুট!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি খেজুরতলা এলাকায় নির্মাণাধীন বনপাড়া পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ৩০-৩৫ জন ডাকাত দলের সদস্যরা স্টেশনে ঢুকে প্রায় ২ কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে জানায় কর্তব্যরত কর্মকর্তারা। তবে এই ডাকাতির ঘটনা পূর্বপরিকল্পিত ও রহস্যময় বলে মনে করছে অনেকেই।

জানা যায়, বনপাড়া-নাটোর মহাসড়কের পাশে উপজেলার জোয়াড়ির খেজুরতলা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ এর পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্র্যান্দেনিং প্রজেক্ট এর অধীনে ১৩২/৩৩ কেভি বনপাড়া গ্রিড সাবস্টেশন এর নির্মাণ কাজ চলছে। যা প্রায় শেষের পথে। ওই সাব স্টেশনে রাতে মোট ৪জন সিকিউরিটি গার্ড দায়িত্বরত ছিলো। রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ওই সাব স্টেশনে ঢুকে। সিকিউরিটি গার্ড ধারণা করেছিলো পাওয়ার গ্রিড কোম্পানীর মালামাল এসেছে। কিন্তু ট্রাক ভিতরে গিয়ে থামার পর সেখান থেকে ডাকাত দলের সদস্যরা নেমে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, দা সহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কর্তব্যরত গার্ডদের জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নেয় ও একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যরা স্টোরের তালা ভেঙ্গে বিপুল পরিমাণ ব্যাটারী ও বাইরে থাকা তামার তার সহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়।

আরও পড়ুনঃ   ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮

নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হেক্সাগন বিডি টেক লিমিটেড এর সুপারভাইজার ফজলে রাব্বি জানান, ডাকাত দলের সদস্যরা উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারী ৩৯০টি, তামার তার ২ হাজার মিটার, বৈদ্যুতিক পাখা ৮টি, কন্ট্রোল ক্যাবল ১০০ মিটার, সিসি টিভির ফুটেজ সংরক্ষণের ও কম্পিউটারের ২টি হার্ডডিস্ক নিয়ে যায়। এ সকল মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা বলে জানান তিনি। ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার শেখ আবদুল্লাহ জানান, ভোর ৫টার দিকে সিকিউরিটি গার্ড তাদের হাতের বাঁধন খুলে পাশ্ববর্তী দোকানে গিয়ে আমাদেরকে মোবাইল ফোনে ডাকাতির ঘটনা জানায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে নারীকে হ’ত্যার ঘটনাসহ পৃথক মামলায় নারীসহ গ্রেপ্তার ১৫

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, খুব সকালে থানা পুলিশ খবর পায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ডাকাতি নাকি চুরি নাকি অন্য কোন রহস্য রয়েছে তা বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। আপাতত দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি মূল বিষয়টি উদঘাটনে পুলিশ সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST