২৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, আগস্টের পরে আবার এভাবে রাজুতে দাঁড়িয়ে নিরাপত্তার জন্য কথা বলতে হবে এজন্য লজ্জা লাগে। এই গণঅভ্যুত্থানের পরও আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না। অথচ কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কত ধর্ষণের ঘটনা ঘটেছে অথচ আমাদের জন্য রাষ্ট্র কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আগের রাষ্ট্র কাঠামো যা ছিল এখনও তাই আছে।

আরও পড়ুনঃ   ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বাগমারা বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন পর্যন্ত আপনারা ধর্ষকের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি যা দেখে অন্যরা ভয় পাবে। আমরা যে আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা চাই যাতে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারি, আমাদের এই প্রত্যাশা যাতে রাষ্ট্র নিশ্চিত করে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আছিয়া আক্তার রেমিজা বলেন, জুলাই এখনো শেষ হয়নি। আমাদের সংগ্রাম এখনও চলছে। নারীদের টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ তারা মনে করে, নারীদের যদি টুল হিসেবে ব্যবহার করা হয় তাহলে পার পাওয়া যাবে। জুলাই পার হওয়ার পরও আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হয়।

আরও পড়ুনঃ   সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় হয়তো গ্রেপ্তার করা হয় কিন্তু তাদের আবার জামিন দিয়ে দেওয়া হয় যা আমরা জানতে পারি না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে অথচ আমরা শাস্তির কথা শুনতে পাই না।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে এই শিক্ষার্থী বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। কোথায় উন্নতি হচ্ছে? আপনারা রাস্তায় নেমে আসুন, দেখুন। দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST