৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ধরে আনতে চায় সরকার। এ ব্যাপারে সরকার অনড় অবস্থানে রয়েছে। তিনি বলেন, ভারতে বসে গণমাধ্যমের সাথে শেখ হাসিনার কথা বলা অপ্রত্যাশিত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবদিকদের ব্রিফকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ভারত সরকার কেন তার মুখ বন্ধ রাখছে না সে প্রশ্ন তোলার কথাও বলেন ডাঃ জাহেদ উর রহমান। তিনি জানান, প্রত্যার্পণ না হওয়া পর্যন্ত অন্তত শেখ হাসিনা যেন এ ধরনের কর্মকাণ্ড করতে না পারেন, ভারত সরকারের কাছ থেকে সে বিষয়ে পদক্ষেপ প্রত্যাশা করেছিল বাংলাদেশ। সম্পর্ক উন্নয়নে ভারত চাইলে তাৎক্ষণিকভাবে একটি পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন ডাঃ জাহেদ উর রহমান। সেটি হলো শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখা। বাংলাদেশের সাথে একটি আস্থার পরিবেশ তৈরি করতে ভারত সরকারের প্রতি আহবান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভবন নির্মাণে টাকা দিলেই মিলছে ফায়ার সনদ

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে করণীয় সবকিছুই করা হবে। এ প্রক্রিয়া শুরু
হয়েছে বলে জানান তিনি। এ হামলার মধ্যদিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র আবারো ফুটে উঠেছে বলে মনে করেন ডাঃ জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। বিশ্ব পরিস্থিতি ও জলবাযু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় এ মজুদ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বছরে ৫ মাস খাদ্য বান্ধব কর্মসূচি চলতো। এর উপকারভোগী ছিল ৪৫ থেকে ৫০ লাখ মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ কর্মসূচি ছয় মাস করা হয়েছে। আর উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে বলে জানান ডাঃ জাহেদ উর রহমান। দেশে সারের কোন সংকট নেই বলে জানান তিনি। বলেন, গত বছর এ সময়ে ১১ লাখ মেট্রিক টন সার মজুদ থাকলেও বর্তমানে রয়েছে ১২ লাখ মেট্রিক টনের বেশি।

আরও পড়ুনঃ   পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ২০২৩ সালের জুন-জুলাই মাসের চেয়ে ২০২৬ সালের জুন-জুলাই মাসে লোডশেডিং কম হয়েছে। তিনি জানান, ২০২৩ সালে জুন মাসে দেশে গড় লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট আর জুলাইতে ছিল ৬১৩ মেগাওয়াট। কিন্তু ২০২৬ সালে জুন ও জুলাই মাসে গড় লোডশেডিং ছিল ৭৪১ ও ৪৬০ মেগাওয়াট। তবে আগষ্টে লোডশেডিং বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের অভিযানে ১২০ টি, র‍্যাবের অভিযানে ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ধীরে ধীরে এ অর্থ পরিশোধ করতে হবে, ফলে এটি দেশের অর্থনীতির ওপর কোন চাপ তৈরি করবে না।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST