২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষ্যে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ২৮১ টি টহল দল মোতায়েন থাকবে।

আজ শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় র‌্যাব পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও মোবাইল টহল কার্যক্রম জোরদার করেছে।

আরও পড়ুনঃ   কলকাতায় বাংলাদেশিকে পাঁচ বছরের কারাদণ্ড

এতে বলা হয় সারাদেশে সর্বমোট ৩১ হাজার ৫২৬ টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল টহল দল সক্রিয় থাকবে।

র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আরও পড়ুনঃ   এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

এতে বলা হয়, কেউ যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, র‌্যাব তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST