১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫টি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত জনবলের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৭৮৭ জন।

জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৪৯ দশমিক ৮২ শতাংশ স্থায়ী, ৪ দশমিক ৫১ শতাংশ অস্থায়ী এবং ৪৫ দশমিক ৬৭ শতাংশ অর্থনৈতিক খানা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন।

আরও পড়ুনঃ   আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সেমিনারে জানানো হয়, সারাদেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এসব ইউনিটের মধ্যে ৩৭ শতাংশ শহরাঞ্চলে এবং ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত। জাতীয় পর্যায়ে কর্মরত জনবলের মধ্যে ৮৩ শতাংশ পুরুষ এবং ১৭ শতাংশ নারী।

রাজশাহী বিভাগের তথ্যে বলা হয়েছে, বিভাগে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার এবং নিয়োজিত জনবল ৩৪ লাখ ৯ হাজার। বিভাগের জেলাগুলোর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার অর্থনৈতিক ইউনিট নিয়ে বগুড়া শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ৮৭ হাজার ৮৩২টি অর্থনৈতিক ইউনিট নিয়ে জয়পুরহাট সবচেয়ে পিছিয়ে। নওগাঁ ও সিরাজগঞ্জ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী জেলার অবস্থান এ বিভাগে চতুর্থ।

আরও পড়ুনঃ   অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, শিল্প ও কলকারখানার মালিক, চেম্বার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ সঠিক পরিসংখ্যান তৈরির জন্য জরিপকারীদের যথাযথ তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST