১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মদেরকে সাথে নিয়ে নারী ও শিশুদের পাশে থাকতে চাই : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : নারী ও শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তরুণ প্রজন্মদেরকে সাথে নিয়ে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত নারী ও শিশুদের পাশে থাকতে চাই ।

তিনি বলেন, ২৪ ঘটে গেছে, বাংলাদেশ কখনো আর আগের জায়গায় ফিরে যাবে না। ২৪ জুলাই যুদ্ধে এতগুলো শিশু প্রাণ দিল, তাদের যে আত্মত্যাগ তাদের কথা স্মরণ করে দুর্নীতি কাজের অসচেতনতা ভেবে ন্যায়ের পক্ষে সচেষ্ট হতে হবে। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে প্রায় ৭০ভাগ মেয়েরা ছেলেদের পাশে থেকে যুদ্ধ করেছে । এই অভ্যুত্থানের মধ্যে অনেক মেয়ে অঙ্গহানি হয়েছে , বঞ্চিত হয়েছে, অনেক মেয়ে সামাজিক লাজ- লজ্জার ভয়ে আড়াল হয়ে গেছে। এ সমস্ত মেয়েদেরকে আলোর পথে আনতে চাই। এজন্য আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে যার যার জায়গা থেকে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যার যার জায়গা থেকে দক্ষতার সাথে কাজ করতে হবে।
তিনি আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি

মতবিনিময় সভায় নব যোগদানকৃত মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, পরিচালক (যুগ্ম সচিব) নাইমা হোসেন, জাতীয় প্রকল্প পরিচালক ( গ্রীন ক্লাইমেন্ট কান্ড) অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হাই আল মাহমুদ, অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন, উপপরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী পরিচালকসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। আপনাদের কাজের মান, গতি, কাজের ক্ষণ দেখে আমি অসন্তুষ্ট । তিনি বলেন, রাষ্ট্রের একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ এই মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের কাজকে একটি সম্মানজনক জায়গায় যাতে নিয়ে যেতে পারি সেজন্য কাজের মান সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীদের নিয়ে কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যার যার কাজে আরো আন্তরিক হতে হবে।

আরও পড়ুনঃ   কলম্বিয়াকে এবার ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা

উপদেষ্টা মহাপরিচালককে দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মচারীদের রুলস অফ বিজনেসে কর্মচারী আইন বিধিমালা আওতায় তিন বছরের অধিক চাকুরিকাল হলে নিয়ম অনুযায়ী বদলির পরামর্শ দেন এবং দক্ষদের কাজে লাগাতে বলেন। কোনো কর্মচারী ১০ বছর লাগিয়ে কেউ যেন শিকড় গাড়তে না পারে এ নির্দেশনাও দেন।

উপদেষ্টা কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, প্রশিক্ষণ, পোষাক পরিচ্ছদের ব্যবস্থা এবং প্লাস্টিক বর্জন করে প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে পরামর্শ দেন।

এর আগে উপদেষ্টা মহিলা বিষয়ক অধিদপ্তর চত্বর ঘুরে দেখেন, চত্বর যত্রতত্রভাবে অবকাঠামো পরিচ্ছন্নের মধ্যে আনতে নির্দেশ দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

২

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৫

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৬

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৭

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৮

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৯

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১০

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১১

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১২

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৮

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৯

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST