৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তামান্নাকে প্রশংসায় ভাসায়, আমাদের গালাগালি দেয় : বারিশা

অনলাইন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয় ছাড়াও মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের সঙ্গেও যুক্ত থাকেন তিনি। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় এসেছেন। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা।

একটা সময় অনেকটাই স্লিম ফিগারে ছিলেন বারিশা হক। এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানান চর্চা। যদিও পেশাগত বিবেচনা থেকে নিজের রূপ-লাবণ্যকে পুঁজি করেছেন বারিশা। তাই তো মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেছেন। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মত প্ল্যাস্টিক সার্জারিও করিয়েছেন।

কিন্তু এতেও চর্চা থামেনি। সামাজিক মাধ্যমে বারিশা হককে চোখে পড়লেই নানা মন্তব্য ছুঁড়তে থাকেন নেটিজেনরা। তারা থেমে থাকেন না বারিশা হকের স্থূলতা নিয়ে। বরাবরের মতো এই মডেলকে নিয়ে একই আলোচনায় আটকে থাকেন তারা।

আরও পড়ুনঃ   পাপ মুছে ফেলতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন পুনম পাণ্ডে

বিষয়টি নিয়ে এতদিন বেশ উদ্বেগের মাঝেই ছিলেন বারিশা হক। শুধু তাই নয়, অভিনেত্রীর মনে বাঁধতে থাকে নানান আক্ষেপও! তা অবশ্য অনুমান করা গেল অভিনেত্রীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে। বারিশা হক সেই পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন, বাইরের দেশের তারকারা মুটিয়ে গেলেও প্রশংসায় ভাসে; আর আমরা বাঙালি বলেই গালি খাই!

সেই পোস্টে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কিছু ছবি ভাগ করে নেন বারিশা। সেখানে এই মডেল লেখেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’

আরও পড়ুনঃ   বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২, গাইবে তিমির বিশ্বাস

আক্ষেপ জানিয়ে বারিশা আরও লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। কারণ আমরা অকর্ম, আমরা সকল গালাগালি পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’

২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্পদিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিওবা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST