২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২, গাইবে তিমির বিশ্বাস

অনলাইন ডেস্ক : ‘পুষ্পা’ ছবির তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। ২০২১ সালে অতিমারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল। প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। তার পর প্রায় তিন বছরের বিরতি। এ বার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব।

এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অল্লু অর্জুন। রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে উত্তরণ ঘটেছে তার। এ বার যেন আরও বড় করে আসতে চলেছে এই ছবি। তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলাতেও মুক্তি পাবে ‘পুষ্পা ২’। শোনা যাচ্ছে, এ বার সেখানেই কণ্ঠ দিতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।

আরও পড়ুনঃ   ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

এই প্রসঙ্গে গায়ক ভারতীয় গণমাধ্যমকে জানান, সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই সবটা খোলসা করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, এই ছবির বাংলা ভার্সনে কোনও একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির।

গত বছর এপ্রিল মাসে অল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে অল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন অল্লু। এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় ছবির টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় অল্লুকে। তারপর থেকে যেন অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১০

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১১

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১২

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৫

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৬

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১৮

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১৯

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST