২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।

এর আগে গত ২৬ থেকে ২৮ মার্চ তিন দিন সরকারি ছুটিতে বন্দর ও কাস্টমস হাউজ বন্ধ ছিল। তার আগে পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ ছিল এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে বন্দর ও কাস্টমস হাউজে কার্যক্রম শুরু হওয়ায় গোটা বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির কারণে সীমান্তের দুইপাশে সৃষ্টি হয়েছিল পণ্যজট। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও রবিবার বন্দর থেকে পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করছে পণ্যজট। বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য দুই হাজার শ্রমিক কাজে যোগদান করেছে। এছাড়া, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুনঃ   জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

বন্দরের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ৩৩৮ ট্রাক বিভিন্ন পণ্য ও ৯৪টি মোটরযানের চ্যাচিস আমদানি হয়েছে। অনুরুপ বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ৭৬ ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। বন্ধের সময়ে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক ছিল।

আরও পড়ুনঃ   যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ২৬ মার্চ ও ২৭ মার্চ ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় কোনো পণ্য আমদানি হয়নি ভারত থেকে। শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST