২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

ছবি : বাবুল হুসাইন

বাবুল হুসাইন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচর এলাকায় ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত ১৬ দিন ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বয়ারচরের রহমতপুর সড়কের শেখ ফরিদ মেম্বারের বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০২৫ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের স্রোতে গত ৯ সেপ্টেম্বর ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ   ই-কমার্সে আস্থার উদাহরণ: ম্যাংগো লাভারের গুড় উৎপাদন পরিদর্শনে ভোক্তা অধিদপ্তর

সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় রামগতি-বয়ারচর সড়ক, মোল্লাগ্রাম, সেন্ট্রাল বাজার, তেগাছিয়া বাজারসহ আশপাশের এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মসজিদের মুসল্লি, মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়রা জানান, চরাঞ্চলের কৃষিপণ্য, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রতিদিন ট্রাক, অটোভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এই সড়ক ব্যবহার করে। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এসব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষিপণ্য পরিবহনসহ স্থানীয়দের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী ও দুলাল মিয়া বলেন, ১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। স্থানীয় প্রশাসন ও এলজিইডি অফিসকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ বলেন, “১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। উপজেলা এলজিইডি অফিস ও প্রশাসনকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। দ্রুত সংযোগ সড়কটি মেরামতের জন্য সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, “দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে।”

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST