১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে, আহত ৯২

অনলাইন ডেস্ক : ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে এবং আহতের সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে। এর আগে চারজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম সোমবার এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য ইসরাইলের চারটি স্থানে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ‘৭০ বছরের কাছাকাছি বয়সী দুই নারী এবং দুই পুরুষ এবং আরোও এক ব্যক্তি রয়েছেন।

আরও পড়ুনঃ   মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী

এক বিবৃতিতে আরো বলা হযেছে, ‘এখন পর্যন্ত এমডিএ ৯২ জন আহতকে হাসপাতালে ভর্তি করেছে’। আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন।

এমডিএ জানিয়েছে, চারটি স্থানের মধ্যে দুটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুনঃ   সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ইসরাইল ইরানের গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সোমবার ভোরে ইরান ইসরাইলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উভয় পক্ষই আরো ধ্বংসযজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সোমবার সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানি হামলার জন্য তেহরানের বাসিন্দাদের ‘মূল্য দিতে হবে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST