২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর জমকালো চূড়ান্ত আসরে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়; ম্যাচের শুরুতে নাচের পারফর্ম করেন তানজিন তিশা।

পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের ইচ্ছার কথা জানান তানজিন তিশা।

তিশা বলেন, বিপিএল-এর ওপেনিংয়ে সিলেটের অডিয়েন্স থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। এত বছর ধরে কাজ করে আমি আসলে কী অর্জন করেছি, তা এখানে এসে বুঝতে পেরেছি। হাজার হাজার মানুষের চিৎকার আর উদ্দীপনা তো আর মিথ্যা হতে পারে না। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ   ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

পারফরম্যান্সের পেছনের সংগ্রামের কথা উল্লেখ করে তানজিন তিশা বলেন, আজকেও আমি অনেক অসুস্থ। আমার হাতে ফ্র্যাকচার রয়েছে এবং গায়ে অনেক জ্বর ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি কোনোভাবেই বিপিএল-এর এই শো মিস করতে চাইনি।

আরও পড়ুনঃ   বোনের মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

উল্লেখ্য, বিপিএল এর দ্বাদশ আসরের এই ফাইনাল ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি আনা হয়। দুই পাশে দুই দলের অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে। ট্রফি নিয়ে ফটোসেশনের পর মঞ্চ মাতান তানজিন তিশা; সঙ্গে পারফর্ম করতে দেখা যায় আরেক মডেল ও অভিনেত্রী সামান্থা পারভেগকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST