৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

উদ্বোধন কর্মসূচি সমন্বয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থান চিহ্নিত করে পরিষ্কারের পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে। তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়ায় এ সময় ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। তাই রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু এবং প্রায় তিন হাজার রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যও তিনি জানান।

আরও পড়ুনঃ   কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!

প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসাকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। নর্দমা, খাল, পুকুরের কচুরিপানা, খেলার মাঠসহ এডিস মশার প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরো জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বৃদ্ধি করা হবে।

আরও পড়ুনঃ   ৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার ফারাহ শাম্মী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ হাবিবুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার দায়ে লিমনের মৃত্যুদণ্ড

২

রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা

৩

ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে অব্যাহত

৪

রাসিকের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা

৫

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

৮

বাঘায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

৯

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১০

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

১১

বাঘার ঐতিহাসিক দিঘিতে গোসল করতে নেমে নারীর মৃত্যু

১২

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১৩

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

১৬

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

১৭

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

১৮

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৯

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

২০

Design & Developed by: BD IT HOST