২৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ শিল্পনগরী গাজীপুর ও সাভারে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

আজ (শুক্রবার) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন; সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েও ঢাকা ফিরতে লক্ষ্য করা গেছে।

রাজধানীমুখী অধিকাংশ বাসই ছিল যাত্রীভর্তি। তবে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস-ট্রেন ও লঞ্চে তেমন চাপ ছিল না।

কমলাপুরে কথা হয় লালসবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাকির জাভেদের সঙ্গে। তিনি জানান, ‘আমাদের বাসগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেক বেশি। তবে ঢাকা থেকে ফিরতি যাত্রায় যাত্রী পাচ্ছি কম।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে ঈদ আনন্দ কাটিয়ে কর্মস্থলে যাচ্ছি। সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করি।

নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকায় ফিরছেন মোহাম্মদ তাজুল ইসলাম। কাজ করেন গাজীপুরের গাছা এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সেখানে প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।

সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়েছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, সিএনজি চালিত অটো রিকশা, নগর পরিবহনের বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে লাগেজ হাতে ক্লান্ত যাত্রীদের হাসিমুখে স্বস্তির ফেরাও চোখে পড়েছে।

অনেক যাত্রী জানান, ফিরতি যাত্রায় কোনরূপ ভোগান্তি হয়নি। অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

নরসিংদী থেকে আসা যাত্রী তৌহিদ ও তার স্ত্রী সুমাইয়া বলেন, বাবা-মা ও শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপন করেছি। স্বজন, প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গেও দেখা-সাক্ষাৎ হয়েছে। সবমিলিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। গ্রামে ঈদ উদ্‌যাপনের আনন্দটা অসাধারণ বলেও দাবি তাদের।

আরও পড়ুনঃ   র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের ভোগান্তির খবর পাইনি। সবাই স্বস্তিতে আসতে পারছেন।

স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা ছিল। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল। পরিবহন সংশ্লিষ্টরা জানান আগামীকালও রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST