১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বানেশ্বর কলেজ মাঠে নাদিম মোস্তফার জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজায় বানেশ্বর কলেজ মাঠে মানুষের ঢল।

পুঠিয়া, বানেশ্বর, বেলপুকুর, চারঘাট, সারদা, নন্দনগাছী, বাঘাসহ বিভিন্ন এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অন্য দলের নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। মাইকিং করার পর থেকে সকাল ৯টার পর থেকে ১১টার মধ্যে হাজার, হাজার নেতা-কর্মীরা বিভিন্ন পরিবহণ যোগে অংশ গ্রহণ করেন।

সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১টার ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

আরও পড়ুনঃ   সরে গেলেন মনিরা শারমিন, বললেন নৈতিকতা বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না

আবু সাইদ চাঁদ বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে। আপনারা জানের পুঠিয়া দুর্গাপুরে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মান করেই তিনি উন্নয়নের প্রতিক ছিলেন। আমরা মনে করবো নাদিমের মৃত্যু হয়নি এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নেই তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানেই যাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে।

আরও পড়ুনঃ   মান্দায় যুবদলের মতবিনিময় সভা

‘নাদিম মোস্তফা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন।

জানাজায় আরও অংশ নেন-পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST