২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ডোমারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মোঃ মকবুলার রহমান, নীলফামারী : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডোমার বাজারের বাটার মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ডোমার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার করবে তথ্য মন্ত্রণালয়

মিছিল থেকে ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবির পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডোমার বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জনজীবনে যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ডোমার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST