৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া,দুর্গাপুর ৫ আসনের এম পি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া,দুর্গাপুর ৫ আসনের এম পি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এবং পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে। একটি সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা বিটিএসের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

২

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

৩

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

৪

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

৫

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৬

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৭

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৮

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৯

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

১০

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

১১

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

১২

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১৩

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৪

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১৫

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৬

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৭

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST