১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা বিটিএসের

অনলাইন ডেস্ক : দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। গত বছর দলের সাত সদস্যই সামরিক প্রশিক্ষণ শেষ করে ফেরার পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বিশ্বভ্রমণের (ওয়ার্ল্ড ট্যুর) বিশাল সূচি ঘোষণা করেছে ব্যান্ডটি।

জানা গেছে, আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গয়াং শহর থেকে শুরু হবে বিটিএসের এই সংগীত সফর। গয়াংয়ে ৯, ১১ ও ১২ এপ্রিল টানা তিনটি কনসার্টের মাধ্যমে নিজ দেশে এই যাত্রার উদ্বোধন করবেন আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। এর আগে ২০ মার্চ প্রকাশ পাবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার পর বিটিএস পাড়ি জমাবে জাপানের টোকিওতে। এরপর উত্তর আমেরিকা পর্বে ২৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে মোট ১২টি কনসার্ট করবে তারা। মাঝে জুনে পুনরায় দক্ষিণ কোরিয়ার বুসানে দুটি শো শেষ করে জুলাইয়ে শুরু হবে ইউরোপ সফর। লন্ডন, প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখের মতো ঐতিহাসিক শহরগুলোতে গাইবে বিটিএস।

অক্টোবরে লাতিন আমেরিকায় অর্থাৎ কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে তারা পারফর্ম করবে। এরপর সেপ্টেম্বরে আবারও যুক্তরাষ্ট্রে ফিরবে ব্যান্ডটি। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে চারটি মেগা কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্বের সমাপ্তি ঘটবে।

আরও পড়ুনঃ   দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

২০২৬ সালের শেষ ভাগ থেকে ২০২৭ সালের শুরু পর্যন্ত বিটিএস ব্যস্ত থাকবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। ব্যাংকক, সিঙ্গাপুর, জাকার্তা, সিডনি ও হংকং হয়ে ২০২৭ সালের ১৪ মার্চ ফিলিপাইনের ম্যানিলায় এই দীর্ঘ সফরের পর্দা নামবে। এছাড়া সূচির বাইরেও জাপান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কনসার্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

এবারের সফরে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ‘ইন-দ্য-রাউন্ড’ মঞ্চব্যবস্থা ব্যবহার করা হবে, যাতে দর্শকরা চারদিক থেকেই শিল্পীদের পারফরম্যান্স উপভোগ করতে পারেন। বিটিএস আর্মি (ফ্যান ক্লাব) সদস্যদের জন্য আগামী ২২ জানুয়ারি থেকে প্রি-সেল টিকিট বিক্রি শুরু হবে। আর সাধারণ দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন ২৪ জানুয়ারি থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST