১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিয়াজ আহমেদকে সভাপতি ও ইবনে মাসুদকে সাধারণ সম্পাদক করে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।

শুক্রবার (১৪ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধানসুরা বিএনপি কার্যালয়ে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওসারুল ইসলাম রতন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫ নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী (টিটু)

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নূহ আলম প্রমূখ।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে হাজির হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST