১৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে যে শ্যামলাগাছি গ্রামের বাবলু ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই নিম্নমানের উপাদান ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গবাদিপশুর খাদ্য তৈরি করে আসছিল। এ ধরনের খাদ্য গবাদিপশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণহানির সম্ভাবনার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল।

আরও পড়ুনঃ   প্রতিদিন গরিব ও অসহায়দের বিনামূল্যে মধ্যাহ্নভোজ দিচ্ছে রুচিতা হোটেল

অভিযান চলাকালে লাইসেন্স ছাড়া কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশুখাদ্য আইন অনুযায়ী বাবলু ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেজাল ও মানহীন পশুখাদ্য পশুপালন খাতের জন্য বড় ধরনের হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভেজাল খাদ্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST