১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত নারীসহ ৪ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. রজব আলী (২৫) এবং মো. খোরশেদ আলমের ছেলে মো. সাগর আলী (২১)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে রজব আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাগর আলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার দরিখরবোনা (কাদিরগঞ্জ) এলাকায় অভিযান পরিচালনা করে দরিখরবোনা (কদমতলা, কাদিরগঞ্জ) গ্রামের মৃত আহসান হাবিব লিটনের মেয়ে মোসা. সাথী আক্তার (৩৪)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে সাথী আক্তারের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাথী আক্তারের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানকে পিস্তল নিয়ে ধাওয়া; সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি

এছাড়াও, ১৬ নভেম্বর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সাগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শেখের চক (বিহারী বাগান) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST