৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তবে কী ঐশ্বরিয়াকে ডাকছেন না বচ্চন নাতনি

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা একটি পডকাস্ট শো সঞ্চালনা করেন। ‘হোয়াট দ্য হেল নব্যা’ নামের অনুষ্ঠানটিতে তার মা শ্বেতা বচ্চন ও নানি অভিনেত্রী জয়া বচ্চনের পাশাপাশি তার ভাই অগস্ত্য নন্দাও এসেছিলেন। যা দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, তার মামি ঐশ্বরিয়া রাই বচ্চনও কী অনুষ্ঠানে আসবেন? বহুল চর্চিত প্রশ্নটি নিয়ে কথা বলেছেন নব্যা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘হোয়াট দ্য হেল নব্যা’ পডকাস্টে নারীদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন নব্যা। নব্যা কী এবার তার শোতে মামা অভিষেক বচ্চন, মামি ঐশ্বরিয়া রাই বচ্চন বা দাদু অমিতাভ বচ্চনকে ডাকবেন? এমন প্রশ্নের জবাবে অমিতাভের নাতনি জানিয়েছেন, ‘সিজন ৩-এ আমি চাই শোতে বিভিন্ন অতিথি আসুন।

আরও পড়ুনঃ   সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

আমার পরিবারের বাইরের লোকজনদের ডাকতে চাই। কারণ, প্রথম দুটো সিজনে খালি আমরা তিনজনই (নব্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, জয়া বচ্চন) থেকেছি।

আমি এবার একজন বিজ্ঞানী, একজন অ্যাথলেট বা অন্যান্য অঙ্গনের মানুষদের ডাকতে চাই। তাদের ভাবনা, তাদের কথা শোটাকে আরও ভালো করবে।’

আরও পড়ুনঃ   মেয়েটা কে ছিল, আমরা দু’জনের কেউ চিনি না : বর্ষা

নব্যা এদিন আরও বলেন, ‘আমি এটাকে আমার পরিবারের বাইরে নিয়ে যেতে চাই। আরও দারুণ দারুণ জিনিস দেখতে চাই। কথা বলতে চাই। বিভিন্ন অঙ্গনের মানুষের গল্প শুনতে চাই। জানতে চাই, তাদের জীবনে কী ঘটছে।’

বোঝাই যাচ্ছে, নতুন সিজনে ঐশ্বরিয়া, অভিষেক বা অমিতাভকে দেখার সম্ভাবনা খুবই কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST