২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্ট নিয়ে যে পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক : মিরপুর টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লেটার মার্ক তুলেছে দক্ষিণ আফ্রিকা। স্পিন বান্ধব উইকেটেও পেস বোলাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্য। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে প্রোটিয়ারা।

চট্টগ্রাম টেস্টের আগে আলোচনায় সাগরিকার উইকেট। ম্যাচের আগের দিন আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন এইডেন মার্করাম। সেখানেই জানালেন চট্টগ্রামের উইকেট নিয়ে বিশেষ পরিকল্পনা তার দলের।

মার্করাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কিভাবে ফেলতে হবে সেটা নিয়ে ছেলেরা কাজ করছে।’

আরও পড়ুনঃ   ঢাকা-থিম্পু বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার

‘সে জন্য তাদেরকে নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কিভাবে খেলব। আমাদের উপরের সারির যে ৬জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।’

শেষ টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে মার্করাম বলেন, ‘আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরও ৫টি ম্যাচ আছে, সেগুলোতে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব।’

আরও পড়ুনঃ   পাকিস্তানের ‘উদার’ প্রস্তাবও প্রত্যাখ্যান ভারতের

‘তবে আমাদেরকে লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এই সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এই সুযোগটা আমরা দিতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST