২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘উদার’ প্রস্তাবও প্রত্যাখ্যান ভারতের

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত অবিচল ভারত। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) কিছুতেই টুর্নামেন্টটির কোনো অংশ (হাইব্রিড মডেল) বাইরে যেতে দিতে রাজি নয়। রোহিত শর্মার দলকে রাজি করাতে তারা একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছে। এমনকি ম্যাচ খেলে দিনে দিনেই যেন তারা নিজ দেশে ফিরতে পারে দেওয়া হয়েছে সেই প্রস্তাবও। তবে সেটিও নাকি প্রত্যাখ্যান করেছে ভারতীয় বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’র বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ ও ‘ক্রিকেট পাকিস্তান।’ প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিসিবির কাছ থেকে এমন প্রস্তাব পাননি বলে জানিয়েছেন। এমনকি তিনি বলছেন, যদি এরকম কোনো প্রস্তাব দেওয়া–ও হয়, তবে বিসিসিআই সেটি প্রত্যাখ্যান করবে।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর ২০২৪ এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে সফর করেছেন। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে হয়তো উন্নতি ঘটতে যাচ্ছে। তবে শোনা যাচ্ছে– সেই সফরে উভয়পক্ষ ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে কোনো আলোচনাই হয়নি।

আরও পড়ুনঃ   রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

অথচ ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ভারতকে প্রতিটি ম্যাচ দেশ থেকে গিয়ে খেলার জন্য প্রস্তাব দিয়েছে। কারণ নিরাপত্তাজনিত সংশয়ের কারণে ভারত সরকার এখনও দেশটিতে ক্রিকেট দল পাঠাতে রাজি নয়। তাই দেশটিতে যেন অবস্থান না করা লাগে, সেক্ষেত্রে ভারত নিজেদের সীমান্তবর্তী কোনো এলাকায় অবস্থান করে সেখান থেকে খেলতে যেতে পারবে।

একই তথ্য জানিয়ে পিটিআই উল্লেখ করে, পিসিবি মৌখিকভাবে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে যেন ভারতীয় দলের ক্যাম্প দিল্লি কিংবা চণ্ডিগড়/মোহালিতে করে। এরপর সেখান থেকে চার্টার্ড ফ্লাইটে তারা লাহোরে ম্যাচ খেলতে যেতে পারবে। তবে বিষয়টি নিয়ে লিখিত কোনো প্রক্রিয়ায় যায়নি বোর্ডটি। সূত্র জানিয়েছে, ‘ভারত যাতে পাকিস্তানে গিয়ে খেলতে পারে সেটি নিশ্চিত করতে দুই দেশের উর্ধ্বতনদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুনঃ   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় দলের লজিস্টিক্যাল সুবিধার জন্য পিসিবি তাদের ম্যাচগুলো দেশটির সীমান্ত থেকে নিকটবর্তী লাহোরে ঠিক করেছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী– চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ।

এ ছাড়া ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাক বা না যাক, লাহোরেই ফাইনাল আয়োজন করতে চায় পিসিবি। তবে এর ভেতরও হাইব্রিড মডেলের সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ভারত দেশটিতে খেলতে না গেলে তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজন করা হতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে আইসিসি দুবাই কিংবা শ্রীলঙ্কার কথা ভাবছে বলে উল্লেখ করেছে পিটিআই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST