২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা ইসরাইলি চরমপন্থা : সৌদি পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন ডেস্ক : আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরাইলি সরকার চরমপন্থা এবং শান্তিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ এই খবর জানায়।

এসপিএ’ প্রতিবেদনে বলা হয়েছে, আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স ফয়সাল।

রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে আরব প্রতিনিধিদলের জর্ডান, মিশর এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আম্মানে ওই যৌথ সংবাদ সম্মেলন হয়।

সৌদি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে রিয়াদ থেকে এএফপি এই খবর জানায়।

এরআগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, শনিবার ইসরাইল জানিয়েছে, তারা রোববারের পরিকল্পিত বৈঠকের অনুমতি দেবে না। ওই বৈঠকটি জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের নিয়ে হওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা

এই বিষয়ে সৌদি মন্ত্রী বলেছেন, ‘পশ্চিম তীরে কমিটির সফরে ইসরাইলের অস্বীকৃতি তার চরমপন্থা প্রদর্শন এবং শান্তিপূর্ণ প্রচেষ্টার বিরোধীতা করাকে বোঝায়।

ইসরাইলের এই অহংকার মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণ করতে আমাদের ইচ্ছাকে আরো শক্তিশালী করে।’

এদিকে, একজন ইসরাইলি কর্মকর্তার দাবি, আরব মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি উস্কানিমূলক বৈঠকে অংশ নিতে গাজা সফরের পরিকল্পনা করছিলেন।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘এই সফরে বাধা দেয়া মানে, একটি ন্যায্য আরব-ইসরাইলি মীমাংসার যেকোনো সুযোগকে নষ্ট করা।’

অন্যদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে ১৭-২০ জুন নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়াই করবেন স্টারমার

এই বৈঠক সম্পর্কে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে থাকা নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা এবং তাদের উচ্ছেদের যেকোনো ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে।

এছাড়া এই সফর আটকানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইসরাইলি আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ বলেন, ‘আরব পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদলের লক্ষ্য ছিল গাজা যুদ্ধের অবসান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বাড়ানো এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য সৌদি-ফরাসি জাতিসংঘের উদ্যোগকে সমর্থন করা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST