৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

অনলাইন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং সীমিত পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মুম্বাইয়ের বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন। অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর।

আরও পড়ুনঃ   রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। হবু দম্পতি নিজেদের পছন্দের বিভিন্ন খাবার দিয়ে মেনু সাজিয়েছেন। তবে সেই মেনুতে কী কী থাকছে, তা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ   ৬ লাখ টাকার পোশাক ও ২ লাখের ব্যাগ হাতে সুহানা

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST