১০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা

অনলাইন ডেস্ক : নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। আজ সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন।

বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ পাঁচ ম্যাচ ছিল। সন্ধ্যা সাতটায় দিনের শেষ ম্যাচ ছিল পুলিশ ও রাজশাহী স্টারের মধ্যে। দুই দলেই জাতীয় দলের ফুটবলার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। পরের অর্ধে রাজশাহী আরো ৫ গোল করে।

আরও পড়ুনঃ   রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী ফুটবলে লিগে আজ অন্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে ফরাশগঞ্জ, সদ্য পুষ্করণী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি। আজ ছিল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার ৫ গোলে নাসরিনকে পরাজিত করে। গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং একাডেমি হেরেই চলছে। আজকের ম্যাচে অবশ্য এক গোল পরিশোধ করেছে। পরের ম্যাচে হয়েছে ১৮ গোল। উন্নতি খাতুন ডাবল হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন।

আরও পড়ুনঃ   ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

সদ্য পুষ্করণী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে পরাজিত করে। চার গোলদাতা ঝিনুক হন ম্যাচ সেরা। ফরাশগঞ্জ ৯-০ গোলে সিরাজ স্মৃতিকে হারায়। শামসুন্নাহার জুনিয়র ৪ গোল করে ম্যাচ সেরা, মারিয়া মান্দাও হ্যাটট্রিক করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

২

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৩

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৪

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৫

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৭

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৮

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৯

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১০

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১১

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১২

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৫

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৮

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৯

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST