১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এই “মেধাবী সংবর্ধনার” আয়োজন করা হয়।

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ : নওগাঁয় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার (১৩নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এই “মেধাবী সংবর্ধনার” আয়োজন করা হয়।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ওই সকল কৃতি শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” সূচক হাতে ক্রেস্ট তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা।

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির তিন সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আযম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নওগাঁ সরাসরি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাবাতুন সাওদা। তিনি বলেন, বিএনপির প্রতি ভালোবাসা আমার বাবার কাছ থেকেই শিখেছি। তাই আমাকে এখানে আমন্ত্রন জানানোর জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি চাই তারেক রহমানের মাধ্যমে দেশ ভালো চলুক, মানুষ ভালো থাকুক।

আরও পড়ুনঃ   লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল, সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ আজকের শিক্ষার্থী। তাই তোমাদের হাতেই হবে দেশ নিরাপদ। এই জন্য তোমাদের ভালোভাবে পড়াশোন করে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে তথা দেশকে ভালোবাসতে হবে।

আর গল্পের মাধ্যমে জেলা ছাত্রদলের আহ্বায়ক শিক্ষার্থীদের বুঝিয়ে দিলেন, পড়াশোনার পাশাপাশি থাকতে হবে দেশপ্রেম, তবেই হবে সোনার বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে মামুনুর রহমান রিপন বলেন, আজকের এই সাফল্য তোমাদের পরিশ্রমের প্রতিফলন। পরিশ্রম করার জন্যই আজ তোমারা সন্মানিত হচ্ছো। তবে এটাই তোমাদের শেষ সাফল্য নয়। কারণ কেবল তোমরা স্কুলের প্রথম গন্ডি পেরিয়েছো। কাজেই আগামীতেও এই সাফল্য ধরে রাখতে তোমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। সেই সাথে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। যারা মেধাবী ছাত্র তারা ছাত্রদল করে। কাজেই পড়াশোনা করার পাশাপাশি তোমাদের ছাত্রদল করার দাওয়াত দিয়ে রাখলাম।

প্রধান বক্তা আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, যারা তারেক রহমানের পাশে থাকবে, যারা বাংলাদেশের পক্ষে থেকে নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে আজ অনুষ্ঠান করা হচ্ছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে- এই জন্য জেলা ছাত্রদলকে ধন্যবাদ।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বক্তা আরও বলেন, তোমাদেরকে তোমার বাবা-মা যে উদ্দেশ্যে নিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে সেই উদ্দেশ্য সফল করতে হবে। তোমাদের কাছে আমার দাবি তোমরা আমাদের নওগাঁকে বিশ্বের দরবারে পরিচিত করাবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদেরকে নিয়ে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আর এই জন্যই তোমাদের তারেক রহমানের পাশে থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, তোমরা পরিশ্রম ও কষ্ট করে আজ যে সাফল্য অর্জন করেছো, এটা তোমাদের প্রথম ধাপ। এরপরে আরও কঠিন ধাপ আছে। সেই সকল ধাপগুলোও এভাবে সাফল্যের সহিত অতিক্রম করতে হবে। তারপরে তোমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটা সফল করতে পারবে। আমি মনে করি ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তবে তোমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে দেশপ্রেম। তাই লেখাপড়াকে সবার আগে উর্ধ্বে রাখতে হবে। এরপর অন্য কিছু করতে হবে।

পরে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে “মেধাবী সংবর্ধনা” দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST