১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত গোপালগঞ্জের মুকসুদপুরের বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফেরার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একে একে দুর্ঘটনার শিকার হয়। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

এ ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস কাজী। প্রথমে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ জানান, সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন ইলিয়াস কাজী। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST