১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত পাঁচ মাদক ব্যবসায়ী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার ও এয়ারপোর্ট থানা পুলিশ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো: শাহজাহান আলী (৪৫); একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো: গাফ্‌ফার মণ্ডল (৭৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) গ্রামের মো: সুলতান আলীর ছেলে মো: শাকিল সরদার (৪০); কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো: আলম আলী (৩৮) এবং রাজশাহী জেলার তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো: আনারুল হক (৪৩)। গ্রেপ্তারকৃত সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান এবং গাফ্‌ফার প্রত্যেকের বিরুদ্ধেই কর্ণহার থানায় ২টি করে পূর্বের মামলা চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ মি.লি. দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST