৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে পরের ফুটবল বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ‘হোম টুর্নামেন্ট’ খেলার প্রস্তুতি বেশ ভালোভাবে নিচ্ছেন। যদিও মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির ফরোয়ার্ড সেখানে খেলবেন কি না, তা নিশ্চিতভাবে কখনো বলেননি। তবে এই বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করতে যাচ্ছেন মেসি। সেখানে ট্রফি ধরে রাখার মিশনে কি তিনি নেতৃত্ব দেবেন? সেই ব্যাপারে কোনও কিছু জানাননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে নিজের প্রত্যাশার কথা জানালেন।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে মেসি বলেছেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল।’

আরও পড়ুনঃ   নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

আগামী ১১ জুন থেকে ২০ জুলাই চলবে এই ক্রীড়াযজ্ঞ। এবার হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল অংশ নেবে তাতে। এরই মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ডসহ ২৮ দেশ বিশ্বকাপের টিকিট কেটেছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST