৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

২০১৮ সালে ৭০ হাজারের স্বপ্নভঙ্গ, এবার ১৭ হাজারের

অনলাইন ডেস্ক : বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের দেশটিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সরকার। এর ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ল ১৭ হাজার শ্রমিকের ভাগ্য।

পেনাং টুন আহমেদ ফুজির ইয়াং দিপারতুয়া নেগেরিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সাংবাদিকদের বলেন, সব বিদেশি কর্মীদের নিয়ম-কানুন সবার জন্য একই। এক্ষেত্রে মালয়েশিয়া সরকার পক্ষপাতিত্ব করে না। ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত চার দিনে ২০ হাজারও বেশি বিদেশি শ্রমিক আসায় বিমানবন্দরে চাপ সৃষ্টি হয়। কিন্তু যাদের ভিসা অ্যাপ্রোভালের অনুমোদন এক বছর আগে দেওয়া হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রাপ্তি এবং ফ্লাইট টিকিটের ব্যবস্থা করতে এত সময় লাগার কথা না।

আরও পড়ুনঃ   কমালার পার্টি স্থল জনশূন্য, পড়ে আছে চেয়ার

তিনি বলেন, গত বছরের ডিসেম্বরের মধ্যে ২৬ লাখের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করেছে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের (ইপিইউ) লক্ষ্যমাত্রা ২৫ লাখ বিদেশি কর্মী।

স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তি দেখিয়ে উল্টোৃ প্রশ্ন তুলে বলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এত দিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো, তবে তা ৩১ মে’র আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

এছাড়া, নতুন কোটা অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, ম্যানুফ্যাকচার, সার্ভিস ও কনস্ট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করেছি। কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়াই আগের অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করব।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

প্রসঙ্গত, ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে। শেষ সময়ে অনেক চেষ্টার পরও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাননি ব‌লে দা‌বি সরকা‌রের। ত‌বে, যে‌তে না পারা কর্মী‌দের সংখ‌্যা নি‌য়ে ভিন্ন তথ‌্য দি‌চ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। তাদের দা‌বি, সব মি‌লি‌য়ে হাজার ছ‌য়েক কর্মী আটকা পড়‌ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST