২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

২০ বছর ডিপ ফ্রিজে মেয়ের মরদেহ সংরক্ষণ, জাপানে আটক বৃদ্ধা

অনলাইন ডেস্ক : মেয়ের মৃত্যুর পরও ২০ বছর ধরে বাড়ির ডিপ ফ্রিজে তার দেহ রেখে দেওয়ায় জাপানে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী ওই নারীর নাম কেইকো মোরি।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী টোকিওর উত্তরপূর্বে ইবারাকি এলাকায় থাকেন মোরি। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এক আত্মীয়কে নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যান মোরি এবং সেখানে গিয়ে বলেন, তিনি তার বাসার ডিপ ফ্রিজে তার মেয়ে মরদেহ রেখে দিয়েছেন।

এই তথ্য জানার পর পুলিশ তার বাড়িতে যায় ডিপ ফ্রিজের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে। ওই মরদেহের পরণে ছিল একটি অন্তর্বাস ও টি-শার্ট।

আরও পড়ুনঃ   মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের রেকর্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরি বলেছেন, এই মরদেহটি তার মেয়ে মাকিকো’র এবং গত ২০ বছর ধরে ডিপ ফ্রিজে তার মরদেহ রেখে দিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, মাকিকোর জন্ম হয়েছিল ১৯৭৫ সালে। সেই হিসেবে ২০ বছর আগে যখন মৃত্যু হয়, তখন তার বয়স ছিল ৩০ বছর।

কীভাবে তার মৃত্যু ঘটেছিল— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, হত্যার কারণ জানতে মরদেহটি মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করে নেবো: মোদি

মরদেহ সৎকার না করে সংরক্ষণের অভিযোগে মোরি-কে গ্রেপ্তার করা হয়েছে। মিকাকো ছাড়াও মোরি’র আরও কয়েক জন সন্তান আছে, তবে তাদের সংখ্যা কিংবা তাদের সম্পর্কিত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি।

ইরাবাকির ওই বাড়িতে স্বামীসহ থাকতেন মোরি। এক মাস আগে তার স্বামী মারা যান, তারপর থেকে একাই থাকছিলেন তিনি।

সূত্র : জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৩

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৪

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৫

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৬

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৭

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৮

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৯

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১১

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৩

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৪

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৫

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৬

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৮

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৯

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST