১২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

গত রোববার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রামে এ বর্বররচিত ঘটনা ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও জোর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

গত রোববার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রামে এ বর্বররচিত ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারী ওই গ্রামের এক সৌদিপ্রবাসীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. জলিল মোল্যা।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত ধরে রেখেছেন। চেক টি-শার্ট পরা আরেক যুবক কাঁচি দিয়ে তাঁর চুল কাটছেন। এ সময় ওই নারী চিৎকার করলেও চুল কাটা বন্ধ করা হয়নি। ভিডিওর শেষ দিকে দুই যুবককে ওই নারীর মাথায় ও মুখে আঘাত করতে দেখা যায়।

আরও পড়ুনঃ   জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত দুই যুবক হলেন প্রতিবেশী ইউসুফ ব্যাপারীর নাতি সুমন হোসেন ও জয় হোসেন।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে ওই নারী ও তাঁর কথিত প্রেমিককে রাতে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে মারধর করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী শনিবার (১০ অক্টোবর) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই দিন দিবাগত রাতে তাঁর কক্ষ থেকে এক যুবককে বের হতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে আটক করেন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর দুজনকে দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   Why local US newspapers are sounding the alarm

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের আটকে অভিযান শুরু করেছে। তারা মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিয়েছে। কেউ অপরাধ করলে তাঁর জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এটি আইনবিরোধী কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST