১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

বুধবার রাজশাহীর পবা উপজেলার বিলনেপালপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার : কৃষি ও খাদ্যবৈচিত্র্য সংরক্ষণ, দেশি বীজের বিস্তার, পরিবেশবান্ধব চাষাবাদ এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে বরেন্দ্র অঞ্চলের ২২ জন গ্রামীণ নারীকে ‘গ্রামীণ নারী সম্মাননা-২০২৬’ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বুধবার রাজশাহীর পবা উপজেলার বিলনেপালপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

বারসিক ও গ্রিন কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পবা, তানোর এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নারীরা সম্মাননা পান। তাঁদের কেউ দেশি বীজ সংরক্ষণ ও বিনিময় করছেন, কেউ বৈচিত্র্যময় সবজি ও ফল চাষ করছেন, আবার কেউ জৈব সার উৎপাদন, পানি সাশ্রয়ী ফসল চাষ এবং পরিবেশবান্ধব চুলার ব্যবহার ছড়িয়ে দিচ্ছেন।

সম্মাননাপ্রাপ্ত নারীদের মধ্যে রয়েছেন- শিল্পী বেগম, আয়েশা বেগম, মিনারা বেগম, পান্না বেগম, মাহমুদা বেগম, মর্জিনা বেগম, সেতারা বেগম, পানি মার্ডি, সুমি বেগম, পরি টুডু, চিচিলিয়া হাসদা, অঞ্জলী রানী, তিথি সরেণ, মাইনো বাসকি, সাগরী রানী, সেলিনা বেগম, তহমিনা বেগম, শাহানা বেগম, বিলকিস বেগম, রুবিনা খাতুন, জেসমিন বেগম ও মার্জিনা টুডু।

আরও পড়ুনঃ   যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

এদের মধ্যে শিল্পী বেগম বসতবাড়িতে পাঁচ জাতের ২৩০টি প্রাণিসম্পদ পালন করেন। ২৫ ধরনের বীজ বিনিময় করেন। আয়েশা বেগম বরেন্দ্র অঞ্চলের উপযোগী ১৪ জাতের দেশি কলা সংরক্ষণ ও বিনিময় করছেন। মিনারা বেগম ছয়টি গ্রামের ১২০ জন নারীকে পরিবেশবান্ধব চুলা তৈরি করে দিয়েছেন এবং এ বিষয়ে তাঁদের উদ্বুদ্ধ করেছেন। সেতারা বেগম পাঁচটি গ্রামের ১৪৫ জন নারীর মধ্যে ২১ জাতের সবজি বীজ বিনিময় করেছেন। মার্জিনা টুডু ৪৭ জাতের বীজ সংগ্রহের পাশাপাশি ১০টি গ্রামের ১৭৫ জন নারীর মধ্যে বীজ বিনিময় করছেন।

আরও পড়ুনঃ   মোহনপুরে আইরিন খাবার হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা আলু রাখার দায়ে জরিমানা

অনুষ্ঠানের শুরুতে বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন, সম্মাননাপ্রাপ্ত নারীরা কৃষি ও পরিবেশ সংরক্ষণকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বীজ বিনিময়, পারস্পরিক সহযোগিতা, স্থানীয় জ্ঞানের চর্চা এবং সংগঠন গড়ে তোলার মাধ্যমে তাঁরা গ্রামীণ সমাজে জ্ঞান ও সম্পদ ভাগাভাগির চর্চাকে শক্তিশালী করছেন।

গ্রিন কোয়ালিশনের পবা উপজেলা সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রিন কোয়ালিশনের জেলার সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, গ্রামীণ নারীরাই আমাদের কৃষি সুরক্ষা করে চলেছেন। ঐতিহ্যবাহী কৃষির সুরক্ষাদাতা তাঁরাই। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, নারী সংগঠক, পরিবেশকর্মীসহ শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST