২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় উপজেলা দিবস উদ্যাপন: শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত মেহেদী হাসান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় “উপজেলা দিবস উদযাপন-২০২৫ ও সম্মাননা স্মারক প্রদান” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় পুঠিয়া সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে শতফুল বাংলাদেশ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায়।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের ওপর নজরদারি ও মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বছর “শ্রেষ্ঠ সাংবাদিক” হিসেবে দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পান, মৎস্যচাষে: ধাদাস এলাকার মোঃ মিলন, হস্তশিল্প ও পশু পালন: বেলপুকুর আগলা গ্রামের মোসাঃ সোহানা খাতুন, আদর্শ পিতা: ক্ষুদ্র জামিরার ওমর ফারুক এবং দক্ষিণ জামিরার রেজাউর রহমান, শ্রেষ্ঠ সন্তান: বড় ধাদাসের রাজু আহম্মেদ, পথপ্রদর্শক: জিউপাড়ার তাসনিয় নোশিন নিশাত এবং শিলসাড়িয়ার মিঠন, সামাজিক অবদান: বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব: মোঃ মুক্তার হোসেন।

আরও পড়ুনঃ   বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, মোঃ শাহ্জাহান আলী (শাখা ব্যবস্থাপক) ও মামুন আর রমিদ।

আরও পড়ুনঃ   ৫ ঘণ্টায় উদ্ধার হয়নি একটি বগিও, রেল যোগাযোগ বন্ধ

অনুষ্ঠানটি শতফুল বাংলাদেশের উপজেলা কর্মসূচির সমন্বয়কারী মোঃ আমিনুল হকের সার্বিক পরিচালনায় এবং সহকারী সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং গঠনমূলক কাজের প্রতি উৎসাহ যোগায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST