
স্টাফ রিপোর্টার : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (ঈঝজ) ফান্ড থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান প্রদান করেছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুকূলে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়। আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ (সেবা)।#
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST