২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হালকা রঙা শাড়ি, মিষ্টি হাসিতে অপরূপা বাঁধন

অনলাইন ডেস্ক : শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, সে থেকেই শোবিজে পা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন পর্যন্ত তার ঝুলিতে বহু নাটক, ওয়েব ফিল্ম। নাম লিখিয়েছেন বড় পর্দায়ও; অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলা বাহুল্য, বাঁধনের নজরকাড়া অভিনয় মন টেনেছে দেশের বহু দর্শকের। ওপার বাংলাতেও রয়েছে তার সমধিক জনপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গন তথা চলচ্চিত্র উৎসব থেকেও নিজের প্রশংসার পাল্লা ভারী করেছেন।

শুধু কী তাই? এই অভিনেত্রীর আরও বিশেষত্ব রয়েছে। ৪০ বছর পেরিয়েও ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। কখনও তার সাহসী অবতারেও থাকে না কোনো লুকো ছাপ। কঠোর পরিশ্রমে নিজেকে ফিট রাখার পাশাপাশি রূপেও ছড়ান মুগ্ধতা।

আরও পড়ুনঃ   বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজকে নতুন রূপে মেলে ধরলেন বাঁধন। হালকা গোলাপি রঙের এক শাড়িতে দেখা মিলল অভিনেত্রীকে। সঙ্গে রয়েছে নজরকাড়া কিছু গহনাও। লাইট মেকআপ এর সঙ্গে ও ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও লাবণ্যময়ী করে তোলে অভিনেত্রীকে।

বাঁধনের নতুন এই রূপে ফুটে উঠেছে তার স্টাইল, সৌন্দর্য ও আত্মবিশ্বাস। কিন্তু সব মিলিয়ে ভক্তদের মন কেড়েছে বাঁধনের মিষ্টি হাসিটি। সময়ের সঙ্গে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে অনুরাগীদের মনে যে নতুন করে জায়গা নিয়েছেন এই গুণী অভিনেত্রী তা বলার বাকি রাখে না। মন্তব্য ঘরে কোনো অনুরাগীদের কাছে তিনি ‘অপরূপা’, আবার কারও কারও কাছে তিনি ‘চার্মিং বিউটি’।

আরও পড়ুনঃ   আবারও ডিপফেকের শিকার আলিয়া ভাট

উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। দুই বছর আগে শুটিং শেষ হয় ছবিটি। এছাড়াও ‘মাস্টার’ নামে আরও একটি ছবিতে কাজ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST