১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও ডিপফেকের শিকার আলিয়া ভাট

অনলাইন ডেস্ক : আবারও ডিপফেক ভিডিওর শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এক কালো কামিজ পরা তরুণীর শরীরের বসিয়ে দেওয়া হয়েছে আলিয়ার চেহারা! এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন আলিয়ার ভক্ত-অনুরাগীরা।

গত মাসেও ডিপফেকের শিকার হয়েছিলেন আলিয়া ভাট। তখন অভিনেত্রী ওয়ামিকা গাব্বিরের শরীরে আলিয়া ভাটের চেহারা বসিয়ে এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়।

কিন্তু এবারের ভিডিওতে দেখা যায়, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন আলিয়া ভাট। দৃশ্যত আলিয়াকে দেখা গেলেও আদতে আলিয়ার চেহারা প্রতিস্থাপন করে তৈরি হয়েছে ভিডিওটি। প্রযুক্তির এমন নিখুঁত কারসাজিতে নেটিজেনদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়লেও অনেকে সেখানে আলিয়া ভাটকেই ধরে নিয়েছেন।

আরও পড়ুনঃ   আবারও বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি

ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যে আলিয়ার ডিপফেকের ওই ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখেছে। সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব‌্যবহারকারী ওই ভিডিওটি পোস্ট করেছেন। সেই প্রোফাইলে লেখা ছিল, এখানে সমস্ত ভিডিও এআই-এর সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

 

আরও পড়ুনঃ   ছোটবেলা থেকে সুহানার সঙ্গে কম্পিটিশন করে বড় হয়েছি : অনন্যা পাণ্ডে

শুধু আলিয়া নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বলিউডের একাধিক নায়ক নায়িকার ডিপফেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। কিছুক্ষেত্রে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি উপস্থাপনের উদ্দেশ্যেও এসব ভিডিও তৈরি করা হয়েছে।

 

এ নিয়ে বিতর্কও কম নেই। অমিতাভ বচ্চন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এ বিষয়ে। এবার আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতেই বোঝা গেলো এআই কতটা বিপজ্জনক হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST